০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় স্ত্রীর মারপিটে স্বামী আহত, হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭১৭

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় স্ত্রীর মারপিটে স্বামীকে যেতে হলো হাসপাতালে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আনুমানিক ১১ টার সময় সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কোড়াডাঙ্গা গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে জাকির হোসেন (৪৭) পারিবারিক চাহিদা পূরণের জন্য ১১শ’ টাকা দরে ১২ মণ ধান বিক্রি করে।

ধান বিক্রির পর তার স্ত্রী রাজিয়া সুলতানা বাবার বাড়ি থেকে এসে কম দামে ধান বিক্রির অভিযোগ তুলে স্বামীর সাথে তর্কে জড়িয়ে পড়ে।

এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতা-হাতিতে রূপ নেয়। এক পর্যায়ে স্ত্রী একটি বাটাম দিয়ে স্বামী জাকিরের মাথায় সজোরে আঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জাকিরের ছোট ভাই ট্রেন পরিচালক লিমন মিয়া বলেন, মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকে। বিষয়টি সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদু নবী নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় স্ত্রীর মারপিটে স্বামী আহত, হাসপাতালে ভর্তি

০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫