০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা সংবাদ এ সংবাদ প্রকাশের পর বেতন-ভাতা ফেরত দিলেন সেই শিক্ষিকা

  • Reporter Name
  • ০৩:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩২৮

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ-এ সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতারণার মাধ্যমে নেওয়া বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন একই সাথে দুই স্কুল থেকে বেতন-ভাতা নেওয়া সোনাতলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের আলোচিত শিক্ষক মালিকী জাহান। বুধবার সোনালী ব্যাংকে ১,৩১,২০০ টাকা ফেরত দেন তিনি।

প্রসঙ্গত বগুড়ার সোনাতলা উপজেলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক মালিকী জাহানের বিরুদ্ধে গুরুতর আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে। অনুসন্ধানে দেখা যায়, তিনি একই সাথে বগুড়ার সোনাতলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয় ও সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি.এন. উচ্চ বিদ্যালয় থেকে বেতন-ভাতা তুলেছেন।

এই প্রতারণার ক্ষেত্রে তিনি এনটিআরসিএ কর্তৃক আলাদা ইনডেক্স নম্বর ও ব্যাংক একাউন্ট নাম্বার ব্যবহার করেছেন। শিক্ষক মালিকী জাহান এ বিষয়ে মুখ না খুললেও কর্তৃপক্ষ বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষক মালিকী জাহান গত ০৭ ফেব্রæয়ারি ২০২২ সালে সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি. এন. উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বছরের মার্চ মাস থেকে তার পদটি এমপিও হয় এবং তিনি বেতন উত্তোলন শুরু করেন।

নওখিলা উচ্চ বিদ্যালয়ে তার ইনডেক্স নম্বর-ঘ৫৬৮২৬২২১. শিক্ষকদের বেতনের এমপিও শিট পর্যালোচনা করে দেখা যায়, তিনি ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উক্ত বিদ্যালয় থেকে বেতন-ভাতা উত্তোলন করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, উক্ত বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় তিনি ২০১৯ সালের ১৮ ফেব্রæয়ারি সোনাতলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে তার এমপিও ইনডেক্স নং- ঘ৫৬৮৫২৯৬৩. বর্তমানে তিনি সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। ২০১৯ সালে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে যোগদান করে কর্মরত অবস্থায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি পূর্বের বিদ্যালয় অর্থাৎ নওখিলা পি. এন. উচ্চ বিদ্যালয় থেকে বেতন-ভাতা উত্তোলন করছিলেন।

সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মালিকী জাহান বলেন, ‘‘আমি গতকাল বুধবার সোনালী ব্যাংকে ১,৩১,২০০ টাকা ফেরত দিয়েছি। ’’

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলা সংবাদ এ সংবাদ প্রকাশের পর বেতন-ভাতা ফেরত দিলেন সেই শিক্ষিকা

০৩:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫