০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় রান্না ঘরের মাটির নীচে থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬৭৪

রিমন আহম্মেদ: রান্না ঘরের মাটির নীচে পুতেরাখা দুইটি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ একজনকে আটক করেছে বগুড়ার সোনাতলা থানা পুলিশ। হাতেনাতে এক চোরকে আটক করলেও রাতের আধারে আর ৭/৮জন চোর পলালিয়েছে।

থানা সুত্রে জানা যায়, ১৭ আগস্ট(শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের খাটিয়ামারিচর গ্রামে মৃত নাছিম উদ্দিন ব্যাপারী ছেলে তোজাম্মেল ব্যাপারী(৩৭) এর বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তোজাম্মেলকে আটক করে।পরে তার ভাষ্যমতে ওই বাড়ির রান্নাঘরের মেঝেতে পুতে রাখা নাম্বার বিহীন দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত যানবাহনের মধ্যে রয়েছে লাল রঙের, রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি বাজাজ CT-100 মোটরসাইকেল। অন্যটি কালো রঙের, রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি সুজুকি Gixxer SF মোটরসাইকেল।

এ ব্যাপরে থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, ঘটনাস্থল থেকে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত চোরদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সান্তাহারে ৫১ সদস্যের নতুন কমিটি

সোনাতলায় রান্না ঘরের মাটির নীচে থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ জন গ্রেফতার

০২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫