০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পরিবারের সদস্যদের জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমাণ মালামাল লুট

  • Reporter Name
  • ০৩:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০৩

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আব্দুস সাত্তার (বাটু)’র ছেলে রেন্ট এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগরের তিনতলা বিশিষ্ট বাড়ির নিচতলার ডাইনিং রুমের গ্রিল কেটে সংঘবদ্ধ ১০/১২ জনের এক দল ডাকাত ভেতরে প্রবেশ করে ওই বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র (দলিলপত্র) এবং আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

এছাড়াও প্রথম তলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত প্রতিটি শয়নকক্ষ, আলমেরী, ওয়ারড্রপ তছনছ করে। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় ১২ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এবিষয়ে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, সম্প্রতি তার বাড়িতে আরেকবার সংঘবদ্ধ চোরের দল কৌশলে ঢুকে একটি পালসার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পারিবারিক শত্রæতার জের ধরে তার বাসায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন।

এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়ার সোনাতলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় পরিবারের সদস্যদের জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমাণ মালামাল লুট

০৩:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫