প্রেস রিলিজঃ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া- ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সূপ্রীম কোর্টের আইনজীবি এ্যাড. রবিউল হোসেন রবি বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
তিনি সারিয়াকান্দি উপজেলার বলাইল বাজার, হাসনাপাড়া বাজার, কালিতলা ঘাট, সারিয়াকান্দি বাজার সহ পৌরসভার বিভিন্ন এলাকা, দেবডাঙ্গা, মথুরা পাড়া, কুতুবপুর বাজার এবং সোনাতলা উপজেলার চরপাড়া বাজার ও গুড়াভাঙা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্ কাঠামো মেরামতের ৩১ দফার অপরিহার্যতা তুলে ধরেন এবং দেশবিরোধী অপশক্তির নির্বাচন বানচালের অপচেষ্টা ও ধর্ম ব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানান।
সেইসঙ্গে শহীদ জিয়ার আদর্শ- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষের প্রার্থীকে ভোটদানে উদ্বুদ্ধ করেন এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সম্পুর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
Reporter Name 


















