০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় দশমিনিটের ব্যবধানে দুইভাইয়ের মৃত্যু, জানাজায় শোকার্ত মানুষের ঢল

  • Reporter Name
  • ০৩:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪৬

রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলনেতা এরশাদ এর বাবা পাকুল্লা গ্রামের সমাজসেবক আব্দুর রাজ্জাক আকন্দ(৮০)বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুর সংবাদ শুনে দশমিনিট পড়েই তার আপন চাচাতো ভাই ইশরাত হোসেন(৭০) মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। একইদিনে দুইভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরেরদিন শনিবার(২৭সেপ্টেম্বর) সকাল ১১টায় পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একইসাথে দুইভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ এলাকার হাজারো শোকার্ত মুসুল্লিদের ঢল নামে। জানাজা শেষে তাদেরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তারা স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।

দুইভাইয়ের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া শিশুকিশোর সংগঠনের সাধারণ মোশারফ হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গোলাম রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম আলী হাসান নারুন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় দশমিনিটের ব্যবধানে দুইভাইয়ের মৃত্যু, জানাজায় শোকার্ত মানুষের ঢল

০৩:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫