০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইউএনও স্বীকৃতি প্রামানিক

  • Reporter Name
  • ০৩:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আজ সোমবার বিকেলে সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নে নির্মিত কয়েকটি শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।

এসময় তার সাথে ছিলেন, থানার অফিসার ইনচার্জ রওশন কবীর, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দ, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মাঈনুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ্ জামাল ও কিছু সংখ্যক পুলিশ সদস্য। এছাড়া ছিল সোনাতলায় কর্মরত সাংবাদিকদের একটি টিম।

সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন, কাবিলপুর নাপিত বাড়ি, বিশ্বনাথপুর ও মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাটের উত্তর পাশে দুটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইউএনও স্বীকৃতি প্রামানিক

০৩:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫