০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, অভিযোগে যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ১২:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭১

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে জনি ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জনি ইসলাম সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের বেলু সর্দারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। জনি ইসলাম প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার মহুবর বেপারীর ছেলে আব্দুল হাকিম (৩০), বাবলু সর্দারের ছেলে মাসুদ (২৫) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামের ওয়ারেছ আলীর ছেলে সিয়াম হোসেনের (২২) সহযোগিতায় সিএনজিতে করে ভুক্তভোগীকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি অজ্ঞাত বাসায় নিয়ে যায়।

সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে জনি ইসলাম ভুক্তভোগী কলেজ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, অভিযোগে যুবক গ্রেফতার

১২:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫