স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সোনাতলায় ৪৯টি দূর্গামন্দির পরিদর্শন,নগদ অর্থ বিতরণ ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
বুধবার(১ অক্টোবর) সারাদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি একেএম আহসান হাবীব রাজা,পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগাঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,শফিকুল ইসলাম,আহসান হাবীব রতন,
বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, সাধারন সম্পাদক মুশফিকুল আলম সিজু, দিগাদইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেন,যুবদল নেতা সাগর,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী।
Reporter Name 


















