স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সর্পদংশনে সোহাগ মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর সুখানপুকুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য লাবলু মিয়া জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিলের পানিতে মাছ ধরতে যায় সোহাগ মিয়া। এসময় তাকে একটি সাপ দংশন করে। সাধারন সাপ মনে করে গুরুত্ব দেয়নি সে। আজ শুক্রবার ভোরে যুবক সোহাগ মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ বিকেলে তাকে দাফন করা হয় বলে ওই ইউপি সদস্য জানান।
Reporter Name 


















