০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় শ্বশুর-শ্বাশুরীর মারপিটে জামাইসহ তিনজন আহত

  • Reporter Name
  • ০২:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৬৫

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় শ্বশুর-শ্বাশুরীর মারপিটে জামাইসহ তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া(উত্তরপাড়া) গ্রামে জামাই মো.জনি মিয়ার নিজ বাড়িতে সকাল ১১টার দিকে।

জানা যায়, জোড়গাছা ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের মো. জহুরুল ইসলাম প্রামানিকের ছেলের সাথে একই গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে মোছা. নাইস আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে একাধিক বার।

২ অক্টোবর বৃহস্পতিবার রাত্রিতে সাংসারিক বিষয় নিয়ে আবারো স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

বিষয়টি নাইস আকতার তার বাবা নজরুল ইসলাম ও মা রহিমা বেগমকে মোবাইল ফোনে অবগত করে। মেয়ের ফোন পেয়ে পরেরদিন শুক্রবার সকালে নাইস আকতারের বাবা-মা আরো লোকজন নিয়ে জামাইয়ের বাড়িতে আসেন। এরপর সেখানে কথা কাটাকাটি হলে মারপিটের ঘটনা ঘটে। এতে জামাই জনি মিয়া(২৩) তার বাবা জহুরুল ইসলাম(৫৫), মা মলি বেগম(৪৮) ও ছোটভাই জিহাদ(১৭) আহত হয়।

আহতদের মধ্যে জনি মিয়া, জহুরুল ইসলাম ও মলি বেগম সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। আর জিহাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে জামাই জনি মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে তার শ্বশুর-শ্বাশুরি তাদের বাড়িতে এসে স্ত্রীর মিথ্যা অভিযোগে তাকে মারপিট করতে থাকে। এ সময় জনির বাবা-মা ও ছোটভাই এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করে এবং ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার করে। এছাড়াও তারা নগদ টাকা নিয়ে গেছে। একই অভিযোগ জনির বাবা-মা’র।

এ ব্যাপারে জনির শ্বশুর নজরুল ইসলাম মারপিট ও টাকার বিষয়টি অস্বীকার করে বলেন,জামাই গতরাতে আমার মেয়েকে কয়েকবার মারপিট করেছে। আজ আমরা জামাই বাড়িতে গেলে আমাদের অপমান করলে আমি মেয়ে নাতিকে নিয়ে আমার বাড়িতে চলে এসেছি। পরে ওখানে কি হয়েছে তা আমি জানি না।
এ রিপোর্ট লেখা অবধি উভয় পক্ষই থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় শ্বশুর-শ্বাশুরীর মারপিটে জামাইসহ তিনজন আহত

০২:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫