রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশীরা। সোমবার(৬ অক্টোবর) সকালে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইরে ইসলামী ব্যাংক শাখার সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংটির গ্রাহক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.নুরুল আমিন সরকার,ডা.মো.সেলিম রেজা ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশীদের মধ্যে মো. গোলাম রব্বানী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম নিয়ামক এই ইসলামী ব্যাংক। এক সময়ের পৃথিবীর সেরা এক হাজার ব্যাংকের একটি ছিল ইসলামী ব্যাংক। সেই ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এস আলম নামের এক দানব।
তারা আরো বলেন, ইসলামী ব্যাংককে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বহিষ্কার করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে পাচার করা অর্থ উদ্ধার করতে হবে।
Reporter Name 


















