০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৮২

রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: বগুড়া-১ সংসদীয় আসনে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী রফিকুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে ১১ অক্টোবর শুক্রবার সকালে দক্ষিণ আটকরিয়া (তেতুলতলা) প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা সাহাবুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে একই ইউনিয়নের রাবেয়া রহমান বালিকা বিদ্যালয় মাঠে আরো একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামী সংসদ নির্বাচন উপলক্ষে জনসাধারণের সাথে মতবিনিময়ের জন্য অনুষ্ঠিত এ দুটি উঠান বৈঠকে কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম রব্বানী,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা ও সাবেক বালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশাফুদৌলা সেক্সপেয়ার প্রমুখ।

এ সময় উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীসহ এলাকার অসংখ্য নারীপুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

০৩:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫