০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি মামলায় ২জন গ্রেফতার, ১ জনকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

  • Reporter Name
  • ০২:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪২৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ঝিনারপাড়া গ্রামে গত ৩ সেপ্টেম্বর আমিরুল ইসলামের ছেলে ফরহাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি ঝিনারপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা আটজনের মধ্যে শিবগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের সানু আকন্দের ছেলে রুবেল রানা (৩৬) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আদালত গত ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত রুবেল রানাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে শনিবার (১১ অক্টোবর) তাকে পুনরায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানার সাব- ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, “তিন দিনের রিমান্ড শেষে আসামি রুবেল রানাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি মামলায় ২জন গ্রেফতার, ১ জনকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

০২:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫