রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় দিগদাইড় ইউনিয়নের মহিচরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, দিশারী ফুড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও লেখক এম রহমান সাগর এর বাবা আলহাজ্ব কেরামত আলী মাষ্টারের নামাজে জানাজা মূলবারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক, লেখক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার লোকজন তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে রাত পোহানোর সাথে সাথেই জড়হতে থাকে মূলবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। মাঠে জায়গা না পেয়ে রাস্তায় দাঁড় হয়ে যায় অসংখ্য মুসুল্লি। এরপর জানাজা শেষে তাকে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজা পূর্ব আলহাজ্ব কেরামত আলী মাষ্টারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দিগদাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীম ও মোকছেদ আলী প্রারামানিক, মরহুমের ছোট ভাই আলহাজ্ব ডা: আশরাফ আলী, ছেলে এম রহমান সাগর, মূলবাড়ী মধ্যেপাড়া জামে মসজিদের বর্তমান ইমাম ক্বারী মাওলানা নুরুল আমীন প্রমুখ।
মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা রায়হান কবির,কর্পূর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তহসিনা সুলতানা, শেখাহাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউজ্জামান মুকুল,উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান প্রমুখ।
এর আগে অবসরপ্রাপ্ত এ শিক্ষক ১০অক্টোবর বিকালে বার্ধক্যজনিত কারণে মূলবাড়ী তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Reporter Name 


















