০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বন্যার পানির স্রোতে ভেঙে গেছে সংযোগ সড়ক

  • Reporter Name
  • ০৩:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৬৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় সম্প্রতি বন্যার পানির স্রোতের তোড়ে ভেঙে গেছে সংযোগ সড়ক। এতে করে বাঙালি নদীর দু’পাড়ের মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সোনাতলা সদর ইউনিয়নের রাণীরপাড়া-নামাজখালী গ্রামে যাতায়াতের রাস্তায় সম্প্রতি বন্যায় একটি বক্স কালভার্টের সংযোগ সড়ক ধসে যাওয়ায় ওই এলাকার মাঝখান দিয়ে প্রবাহিত হওয়া বাঙালি নদীর দুই পাড়ের মানুষের মাঝে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

একদিকে দীর্ঘ সময় অপেক্ষার পর ডিঙি নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঙালি নদী পারাপার হতে হচ্ছে। অপরদিকে নদী পার হয়ে সংযোগ সড়ক ধসে যাওয়ায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি ওই পথ দিয়ে দিনের বেলায় কোন রকমে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এবিষয়ে রাণীরপাড়া গ্রামের বাসিন্দা উজ্জল হোসেন খোকন ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, সংযোগ সড়কটি ধসে যাওয়ায় বন্যা পরবর্তী সময়ে এই এলাকার পথচারীদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

এ বিষয়ে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ ও কেন্দ্রীয় শিক্ষক নেতা আব্দুল হাই মাস্টার বলেন, নদীর ওপাড় থেকে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। সংযোগ সড়ক ধসে যাওয়ায় প্রতিনিয়ত তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বিলম্ব হচ্ছে। তাই সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, বন্যার পানির স্রোতের তোড়ে ওই সড়ক ভেঙে গিয়ে খাদের সৃষ্টি হয়েছে । এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সড়কটি মেরামত করা হবে।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সম্প্রতি টানা বর্ষণ ও বন্যার কারণে উক্ত স্থানে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বন্যার পানির স্রোতে ভেঙে গেছে সংযোগ সড়ক

০৩:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫