স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা ক্রীড়াঙ্গনে আজ ইতিহাস গড়েছে সোনাতলা উপজেলার বালিকা ফুটবল দল। ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে তারা বগুড়া সদর উপজেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয়।
সোনাতলার মেয়েদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত পুরো উপজেলা। দলের অধিকাংশ খেলোয়াড়ই সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, যারা মাঠে অসাধারণ দলীয় সমন্বয় ও দক্ষতা প্রদর্শন করেছে।
বগুড়ার সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল আমিন রঞ্জু, উজ্জল হোসেন খোকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এই জয়ে নতুন স্বপ্ন দেখছে সোনাতলার ক্রীড়াঙ্গন— মেয়েদের এই সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।
Reporter Name 


















