রিমন আহম্মেদ: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই স্লোগানে সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা চত্তরে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগের সময় আগুন নিভানো কৌশল ও আহতদের উদ্ধার মহড়া প্রদর্শন করেন। পরে পরিষদের সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।
আরো বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, সোনাতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বীকৃতি প্রামানিক বলেন, মানুষের সৃষ্টি দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি -বেসরকারি সেবা মূলক সংস্থা ছাড়াও সকল শ্রেণীর মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Reporter Name 


















