স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে পাকুল্লা ইউনিয়নের মৃত ওয়াজেদ হোসেন এর ছেলে শাফিউল আজম(৪৪),সুমার আলীর ছেলে মোস্তাফিজার রহমান(৫৫) ও গাবতলীর নাংলু গ্রামের আরিফ হোসেনের ছেলে আরেফিন(৩৯) কে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ অক্টোবর(মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক এ আদেশ দেন।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাস্তার পাশে বসে শাফিউল আজম, মোস্তাফিজার ও আরেফিন প্রকাশ্যে মাদক সেবন করছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের একশত টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে তাদেরকে থানা পুলিশের মাধ্যমে ওই দিনই জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক
Reporter Name 


















