০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিএনপির নেতাকর্মীরা জাকিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ -আবু নাসের ওয়াহেদ নবেল

  • Reporter Name
  • ০৮:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৬৬

স্টাফ রিপোর্টারঃব বগুড়ার সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল বলেছেন, জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে সোনাতলায় বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

নবেল বলেন,জাকির ছিলেন সোনাতলা -সারিয়াকান্দির বিএনপির দুর্দিনের কান্ডারী। আওয়ামী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে হওয়া মামলাগুলো পরিচালনাসহ তাদের পরিবারের সবসময় খোঁজখবর নিয়েছেন। তাই উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারী হিসেবে একেএম আহসানুল তৈয়ব জাকিরকে দেখতে চায়।

১৯ অক্টোবর(রবিবার) সকালে জাকিরের পক্ষে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সংবলিত লিফলেট বিতরণকালে পৌর বিএনপির সভাপতি নবেল উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা ও উপজেলা যুবদলনেতা পারভেজসহ অনেকে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বিএনপির নেতাকর্মীরা জাকিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ -আবু নাসের ওয়াহেদ নবেল

০৮:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫