স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেছে বগুড়ার সোনালতা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সোনালী ব্যাংক মোড়ে এসে শেষ হয়।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকাল ৪টায় এ কর্মসূচী পালন করে যুবদল। কর্মসূচীতে অংশগ্রহন করেন, উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান বাবু,
উপজেলা জাতীয়তাবাদী মৎস সমবায়দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন, যুবনেতা মোশারফ হোসেন, মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার রহমান, যুগ্ম আহবায়ক আমিনুর ইসলাম, যুবনেতা রানা,বালুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রহমতুল্লাহ শামীম। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলসহ অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















