সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলাধীন উত্তর সুখানপুকুর গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে থানায় মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে গতকাল শুক্রবার বেলা ১১টায় সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন চত্বরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিবাদী পক্ষ।
মানববন্ধনে বক্তারা বলেন,প্রকৃত ঘটনা হলো উত্তর সুখানপুকুর গ্রামে গত ১৪ অক্টোবর রাত ২টার দিকে চুরি ঘটনাকে কেন্দ্র করে চোরচক্র মিরাজুল ও বেলাল-সহ আরো কয়েকজনের মধ্যে চুরি করা মালামাল ভাগবাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। ওইদিন লাবু ও মুকুল নামে দুই ব্যক্তি অন্য এক এলাকায় দাওয়াত খেয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। যাবার পথে তারা উত্তর সুখানপুকুর গ্রামে রেললাইনের মাঝে চোরদের মধ্যে মারপিট ঘটনা দেখতে পায়। এক পর্যায়ে আলম চোর অন্য চোরদের হামলায় আহত হলে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করা হয়।
এ ঘটনার ৪/৫ দিন পর চোরদের মধ্যে ৬০ হাজার টাকা লেনদেন হয়। এরপর আলম নামে ব্যক্তি কারো কথায় প্ররোচিত হয়ে লাবু,মিরাজুল,বেলাল মুকুল সহিদ ও আরমানের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন। মামলার পর মুকুলকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরে সে জামিনে মুক্তি পায়। মানববন্ধনে বিবাদী পক্ষের লোকজন জানান বাদী পক্ষ মিথ্যা ও ভিত্তিহীন ঘটনায় জড়িয়ে আমাদের লোকদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এহেন কাজ করায় বিবাদী পক্ষ মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য দেন রবিউল ইসলাম,আশিক হাসান কদম,ইউপি মেম্বার লাবলু আকন্দ লাকী ও আজমাল হোসেন। উপস্থিত ছিলেন মুকুল,মোমিন,আমিন,সিদ্দিক সহ অনেকে।
Reporter Name 


















