স্টাফ রিপোর্টার: শুক্রবার(২৪অক্টোবর) বিকালে বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বল্প সময়ের আয়োজনে এ মিছিলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি,বগুড়া-১ আসনে সর্বশেষ ধানের শীষের প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে সমগ্র উপজেলার ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের ঢল নামে।
উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী হাতে ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত করে তোলে শহীদ সৈকত চত্তর। এরপর উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আহসান হাবীব রাজা হাজারো নারীপুরুষ নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সৈকত চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আহসান হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আহসান হাবীব রতন,রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,মহিলা দলনেত্রী অঞ্জনা খান,বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন,পাকুল্লা বিএনপির সভাপতি বাটালু, বিএনপি নেতা আব্দুল হাদি,দিগদাইড়ের মোস্তাক আহম্মেদ তরুণ,সদর ইউনিয়নের জাকির হোসেন রুবেল, তেকানী চুকাইনগর ইউনিয়নের মোকারম হোসেন,সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেদ, পৌর যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, সেচ্ছাসেবক দলনেতা আব্দুল ওয়াহাব, সদস্য সচিব রাজু আহম্মেদ,ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা বকুল হোসেন,তাকবিরসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী।
Reporter Name 


















