সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীরের নেতৃত্বে এসআই গৌতম চক্রবর্তী, ও এসআই শামীম রেজা, এএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের মোছাঃ মহসীনা বেগম (৩৮), স্বামী- মোঃ ফরিদ, সাং- গড়ফতেপুর এর অব্যবহৃত ঘরে আসামী ১। মোঃ মুরাদ মিয়া (৪৯), পিতা- মোঃ আঃ বাকী আকন্দ, সাং- গড়ফতেপুর এর নিকট থেকে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫২,৫০০/-টাকা; আসামী ২। মোঃ জাকির হোসেন (৩৯), পিতা- মৃত দৌলতুজ্জামান সাং- সুজাইতপুর (রেইলগেইট) এর নিকট থেকে ১০০(একশত)পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ৩। মোঃ খোরশেদ আকন্দ (৫০), পিতা- মৃত ফজলু, সাং- গড় চৈতন্যপুর এর নিকট থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫২,৫০০/-টাকা উদ্ধার সহ তিন জন আসামীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও শনিবার রাতে মারপিটের ঘটনা মামলায় রংরার পাড়া গ্রামের রব্বানী কে থানা পুলিশ তার বাড়ি থেকে আটক করে।
ওসি রওশন কবীর জানান, সোনাতলা থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















