স্টাফ রিপোর্টার: বগুড়ায় সোনাতলায় রোববার বিকাল ৪টায় স্হানীয় তেকানীচুকাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে তেকানীচুকাইনগর ইউনিয়ন বিএনপির উদ্যােগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবির বিষয়ে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীর্ষের পক্ষে এলাকার সাধারণ জনগণের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক এমপি আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজি এরফানুল হক রেন্টু, যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুল রহমান, কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশা,
জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী, দিগদাইড় ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাকুল্লা ইউপির চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি ও প্রভাষক নাছির উদ্দীন, যুবনেতা কামরুল হাসান বাবু প্রমুখ।
Reporter Name 


















