০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রথম শ্রেনীর স্কুল ছাত্রী এক শিশুকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

  • Reporter Name
  • ০৩:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬৯৭

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া আট বছরের এক কন্যা শিশুকে টাকায় লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সবুজ মিয়া(৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ২৭অক্টোবর সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সবুজ মিয়া উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মৃত ছামসুল শাহার ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, সবুজ মিয়া একই এলাকার আট বছরের শিশু মেয়ে সন্ধায় তার বড়আব্বার বাড়ীতে যাওয়ার পথে টাকার লোভ দেখিয়ে হাতধরে টেনে পাশ্ববর্তী নির্মাণাধিন একটি বাড়ীর বাথরুমে নিয়ে যায়। সেখানে মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মেয়েটি চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশি এক গৃহবধু ঘটনাস্থলে গিয়ে সবুজ মিয়াকে উলঙ্গ অবস্থায় দেখে তার স্বামীকে ডাক দেন। গৃহবধূর স্বামী আসার আগেই লম্পট সবুজ দৌড়ে পালিয়ে যায়। ওই গৃহবধূ বাথরুম থেকে শিশু মেয়েটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যান। পরে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম খোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় লিখিত অভিযোগ করলে পরেরদিন মঙ্গলবার(২৮অক্টোবর) বিকালে এসআই আক্কাস আলী তদন্তে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি শিশুটির পরিবারকে থানায় এসে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন বলে এ প্রতিবেদকে জানিয়েছেন।

অভিযুক্ত সবুজ মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী গৃহবধূ জানান, আমি সঠিক সময়ে না গেলে মেয়েটির বড় ক্ষতি হয়ে যেত। সবুজের এমন শাস্তি হওয়া দরকার, যা দেখে আর কেউ যেনএ জঘন্যতম কাজ করতে না পারে। এদিকে মঙ্গলবার শিশুটি স্কুলে অনুপস্থিত থাকায় তার খোঁজ নিতে গিয়ে কর্পূর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তিনি এর তীব্র নিন্দা ও খেভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু শিহাব ছোটন বলেন, এই ছোট্র শিশু মেয়েটির সাথে সবুজ যে অপকর্ম করেছে আমি এর তীব্র নিন্দা জানাই। সেইসাথে লম্পট সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। তিনি আরো বলেন,এই সবুজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ ওসি রওশন কবীর জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা অভিযোগ করেছেন। তদন্তে এসআই আক্কাস আলীেক ঘটনাস্থলে পাঠিয়েছি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রথম শ্রেনীর স্কুল ছাত্রী এক শিশুকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

০৩:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫