রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী উগ্রবাদকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এদেশের মানুষ এখন অনেক সচেতন। কোনভাবেই তারা ওই কুচক্রীমহলের উস্কানিতে পড়বে না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। যুবসমাজকে সাথে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার সোনাতলার দিগদাইড় ইউনিয়নের বারঘরিয়া গ্রামের ৬৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মমেরন বেওয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর ২৯ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে মোনায়েম মুন্না প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুল রহমান হান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবদলের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু, দিগদাইড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শামীম খাঁন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিপন মাহমুদ মিঠু, সদস্য সচিব রবিউল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আতাউর রহমান খাজা, যুবনেতা রুহুল আমীন, রহমতুল্লাহ শামীম,ইব্রাহিম হোসেন,রিমন আহমেদসহ অনেকে।
স্বামী পরিত্যাক্তা অসহায় মমেরন বেগমকে আধাপাকা ঘর, টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা একসাথে দেওয়াতে জিয়া পরিবার,কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগীর পরিবার ও এলাকাবাসী।
Reporter Name 


















