সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও স্বীকৃতি প্রামানিক।
উপস্থিত ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম, খায়রুল এবাদ, উপজেলা মসজিদের পেশ ইমাম মাও. আফজাল হোসেন ও লোহাগাড়া সমবায় সমিতির সভাপতি ও শিক্ষক লিয়াকত আলী-সহ বিভিন্ন এলাকার সমবায়ীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিজানুর রহমান মজনু।
Reporter Name 


















