সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজিত এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের হলরুমে বিকেন্দ্রীকৃত পরীবিক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরা এতে অংশ নেন। ইউএনও স্বীকৃতি প্রামানিক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন প্রকল্পের বগুড়া জেলা ম্যানেজার আহসান হাবীব,উপজেলা সমন্বয়কারী শাহীন মিয়া,
সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম,রেজাউনুর রহমান,নজনুল ইসলাম,ফয়জুল হাননান পাপুল প্রমুখ।
Reporter Name 


















