০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বাড়িঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৪:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৭৪

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলার ছাতিয়ানতলা গ্রামে জমির ধানকাটা নিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করার প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৃত চাঁনমিয়া মন্ডলের ছেলে মোঃ মোস্তা মন্ডল। তিনি বলেন, আমাদের ও মৃত মালেক মন্ডলের ছেলেদের সাথে একই গ্রামের মৃত মোজাম মোল্লার ছেলে রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

গত ৫ নভেম্বর দুপুরে আমরা আমাদের রোপনকৃত পাকাধান কেটে নেয়ার পর প্রতিপক্ষের ইন্ধনে অযাচিতভাবে সোনাতলা থানা পুলিশের একটি টিম আমাদের বাড়িতে এসে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে। সেইসাথে পুলিশ আমাদের একটি নতুন অটোভ্যান থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা পরিবার-পরিজন নিয়ে চরম ভীতিকর অবস্থার মধ্যে রয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীরের সাথে কথা বললে তিনি জানান পুলিশ কারো বাড়িঘরে কোনো ভাঙচুর করেনি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মাত্র।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় রাস্তার মাঝখানে খোয়ার স্তূপ, রাত হলেই বাড়ে দুর্ঘটনার ঝুঁকি

সোনাতলায় বাড়িঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

০৪:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫