সোনাতলা(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় শুক্রবার (৭ নভেম্বর) “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা শফিকুল ইসলাম সাফির সভাপতিত্বে সোনাতলা শহীদ সৈকত চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের ধানের শীষের মনোনীত প্রাথী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
র্যালির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বক্তব্য বলেন, “সোনাতলা-সারিয়াকান্দি আসনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান হাতকে শক্তিশালী করুন । আগামী দিনে এই আসনে ধানের শীষে প্রতীকে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন —উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিন আনজু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়াউল হক নিপন, দিঘদাইর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল হক টুল্লু, সাবেক মধুপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সাবু মুন্সি, জোরগাছা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট হুমায়ন কবির,বিএনপি আলি হাসান নারুন,উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা কামরুল হাসান বাবু, শাকিল রেজা বাবলা, দিঘদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্না সহ সোনাতলা উপজেলা ও ইউনিযন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
Reporter Name 


















