স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬টি মামলার পলাতক আসামী রুহুল আমিন জীবন (৩৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) রাতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সোনাতলা রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোনাতলা থানার ওসি রওশন কবীর বলেন, গ্রেফতারকৃত ৬টি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 


















