সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বুধবার দুপুরে সোনাতলা সরকারী নাজির আখতার কলেজে ছাত্র শিবিরের উদ্দোগে কলেজের ৬ষ্ঠ তলা ভবনের হলরুমে এইচএসসি ও সমমান কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্টান অনুষ্ঠিত হয়।
কলেজের ছাত্রশিবির নেতা মোঃ লাবিবুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন।
এ ছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ডাক্তার মোঃ রেজওয়ানুল হক ও বগুড়া জেলা ছাত্রশিবির সভাপতি জোবায়ের আহমেদ নাহীদ।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মু্িক্তযোদ্ধা এনামুল হক মন্ডল,পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম,সেক্রেটারী শহিদুল ইসলাম ও জুলাই আন্দোলন শহীদ আব্দুল আহাদ সৈকতের বাবা মোঃ নজরুল ইসলাম-সহ অন্যরা। বক্তব্য প্রদান শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবির নেতা মেহেদী হাসান।
Reporter Name 


















