০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ইয়াবা বিক্রির নগদ টাকা ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩৪২

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলা সদরের গড়ফতেপুর গ্রামের আক্তার শেখের ছেলে রাহুল ইসলাম অন্তর শেখ (২৮) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে শাহরিক আহম্মেদ জয় (২৬)।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) রাতে সোনাতলা থানার এসআই শিমুল এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রাহুল ইসলাম অন্তর শেখ এর গড়ফতেপুর মধ্যপাড়ার বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। আসামি অন্তর শেখ এর নিকট থেকে ২৫ পিস ইয়াবা এবং আসামি শাহরিক আহম্মেদ জয় এর নিকট থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৩,৫৯০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোনাতলা থানার ওসি বলেন, গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ইয়াবা বিক্রির নগদ টাকা ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫