০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাদ্রাসা মাঠ ঠিকাদারের দখলে, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

  • Reporter Name
  • ০২:৩৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৯৭

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলায় একটি মাদ্রাসা মাঠে দীর্ঘদিন যাবত নির্মাণ সামগ্রী রাখায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই প্রতিষ্ঠানসহ পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে করে অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার জোড়গাছা ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত শেখাহাতী মাদ্রাসা। মাদ্রাসাটি উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ওই মাদ্রাসা মাঠে জনৈক এক ঠিকাদার নির্মাণ সামগ্রী রেখে রাস্তার কার্পেটিং কাজ করছেন। এছাড়াও অপর আরেকজন ঠিকাদার প্রায় দুই বছর যাবত একই মাদ্রাসা মাঠে নির্মাণ সামগ্রী রেখে রাস্তার কাজ চলমান রাখেন ।

ওই দুই ঠিকাদারের নির্মাণ সামগ্রী দীর্ঘদিন মাদ্রাসা মাঠে থাকায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পাশের ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। মাঠের মধ্যে নির্মাণ সামগ্রী রাখায় মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ছে এবং ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ঠিকাদারের সাথে গোপন আঁতাত করে মাদ্রাসা মাঠে নির্মাণ সামগ্রী রাখতে দেওয়ায় যুব সমাজসহ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

এ বিষয়ে জয় বাবু, রিমন মিয়া, নজরুল ইসলাম, করিম উল্লাহ বলেন, দীর্ঘ প্রায় তিন বছর ধরে মাদ্রাসা মাঠে নির্মাণ সামগ্রী রাখায় আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত সময়ের মধ্যে এগুলো সরিয়ে ফেলা না হলে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করবে। অপরদিকে চলতি আমন মৌসুমে আশপাশের লোকজনকে লোকজনকে মাদ্রাসা মাঠে ধান সিদ্ধ করা সহ শুকাতে দেখা গেছে । এ বিষয়ে ওই মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আশরাফুদ্দৌলা রাবু বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে মাদ্রাসা মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে যেতে তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে নির্মাণ সামগ্রী রাখা সঠিক হয়নি। কেউ রাখলে তা দ্রুত অপসারণ করা উচিত। এ বিষয়ে কেউ তাকে অবগত করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মাদ্রাসা মাঠ ঠিকাদারের দখলে, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

০২:৩৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫