প্রেস রিলিজ: বগুড়ার সোনাতলা উপজেলার ফুলকুঁড়ি মডেল কিন্ডারগার্টেন স্কুলের পিএসসি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সোমবার বিকাল দুটায় স্কুল মাঠে স্কুলের সভাপতি সৈয়দ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বর বক্তব্যেয় কাজি সৈয়দ মাওলানা রবিউল ইসলাম বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলার মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিষ্ঠানের ফলাফল ধারাবাহিকতা ঠিক রয়েছে।আগামীতেও যাতে ঠিক থাকে এজন্য শিক্ষকদের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের সহযোগিতা তিনি কামনা করেন।এছাড়াও প্রতিষ্ঠানের মাসিক, সাময়িক ও বার্ষিক পরীক্ষার খাতা যাচাই করার জন্য তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।এছাড়াও তিনি শিক্ষকদের বলেন, ক্লাসের পাঠদান করার বিষয়টি শিক্ষকে অবশ্যই বাসায় দেখে আসতে হবে। ক্লাসে শিক্ষার্থীকে পাঠদানে মনোযোগী করানো জন্য অবশ্যই ক্লাস আনন্দদায়ক করতে হবে। যাতে শিক্ষার্থীরা স্কুল বা ক্লাস মুখ ফিরিয়ে না নেয়।
সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মো: এরফান আলী মাষ্টার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ও নয়াদিগন্তের রিপোর্টার মিনাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো: আল মামুন,শিক্ষক সৈয়দ হামিদুল প্রমুখ।অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট, নগদ অর্থ এবং নবাগত শিক্ষার্থীদেরকে সম্মানন দিয়ে বরণ করা হয়। এছাড়াও স্কুল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















