সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ও এলডিডিপির সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ অফিসার ডা.মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন এবং সহকারী কমিশনার ভূমি শাহানাজ পারভিন।
সার্বিক তত্ত¡াবধান করেন উপজেলা ভেটেনারি সার্জন মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আরিফুজ্জামান,মৎস্য সম্প্রসারণ অফিসার মোছাঃ রোকসানা,উপজেলা হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিন, নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী, যুব উন্নয়ন অফিসার শাহ জামাল ও সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অন্যরা।
প্রদর্শনীতে স্টল স্থাপন করেন বেশ কিছু খামারী। বক্তব্য শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। পরে বিকেলে অংশগ্রহণকারী খামারীদের অর্থ পুরস্কার, সনদ ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
Reporter Name 


















