স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর এ কর্মশালায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫জন কৃষক অংশ নেন।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া ডিডিডিএই সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ,সোনাতা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,পাট অধিদপ্তর ঢাকার সহকারী প্রকল্প অফিসার কৃষিবিদ ওসমান আলী শেখ ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু সাহা।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকক একটি পাটের ব্যাগ দেওয়া হয়।
Reporter Name 


















