প্রেস রিলিজঃ লাইটশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে, বগুড়ার সোনাতলা উপজেলা এবং গাইবান্ধার সাঘাটা উপজেলায়, ২৯/১১/২৫ ইং তারিখ, সকাল ১০টায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে, দুইটি কেন্দ্রে বিশেষ মেধা যাচাই (বৃত্তি মূলক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার মনোভাব তৈরি করা, প্রতিভা বিকাশে সহযোগিতা করা, মেধাবী বাছাই করে ভবিষ্যতের জন্য উৎসাহ ও সহযোগিতা করাই এই পরীক্ষার উদ্দেশ্য। ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী রোমান বলেন, এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে। দিনদিন এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে, শিক্ষা এবং শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। নাম মাত্র ২০ টাকা রেজিষ্ট্রেশন ফি নিয়ে এই পরীক্ষা নেওয়া হয়। অপারগ শিক্ষার্থীদের জন্য সেটাও নেওয়া হয় না। বাংলা, ইংরেজি, গণিত এবং ইসলামিয়াতের উপরে মোট ১০০ নম্বের পরীক্ষায়, ৮০ নম্বরের উপরে পেলেই প্রত্যেকে নগদ অর্থ, ক্রেস্ট এবং মাসিক শিক্ষা বৃত্তিও দেওয়া হয়।
সোনাতলায় জনাব মেহেদুল ইসলাম ও তার টিমের নেতৃত্বে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়, আন-নুর সায়েন্টিফিক মাদরাসায়। অপরদিকে সাঘাটায় জনাব সাদেকুল ইসলাম শিহাব ও তার টিমের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়, পাঞ্জেরি একাডেমিতে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উপচে পড়া ভীড় ও আনন্দ লক্ষ্য করা যায়। পরীক্ষা কমিটি সুত্রে জানা যায়, শীঘ্রই এর ফলাফল এবং সম্মাননা আনুষ্ঠানিক ভাবে দেওয়া হবে।
Reporter Name 


















