০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও স্বীকৃতি প্রামানিক

  • Reporter Name
  • ০৩:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫

স্টাফ রিপোর্টার, রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় চলতি অর্থবছরের(২০২৫-২৬) আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্র মের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক তার বক্তব্যে বলেন, অ্যাপসের মাধ্যমে নির্বাচিত একজন কৃষক সর্বনিম্ন ৪০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পরিশোধ করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মো. শাহেদুর রহমান বলেন, এ বছর ৩৪ টাকা কেজি দরে ১০৭ মেট্রিকটন ধান ও ৫০ টাকা কেজি দরে ১ হাজার ১’শ ২৫ মেট্রিকটন চাউল ক্রয় করা হবে। উপজেলার অনুমোদিত ৫০জন ডিলার চাল ও নির্বাচিত কৃষকরা সরকারীভাবে বিক্রয় করতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার হরিখালি খাদ্যগুদাম কর্মকর্তা আবু সাঈদ, আগুনিয়াতাইরের খাদ্যগুদাম কর্মকর্তা মো.জালাল উদ্দিন সরদার,সহকারী উপখাদ্য পরিদর্শক মো.সাজু মিয়া,চাতাল মিল মালিক তাজুল ইসলাম,পল্লব ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও স্বীকৃতি প্রামানিক

০৩:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫