স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ বইকিনি উৎসব-২০২৫” এর পক্ষথেকে “সমাজসেবায়” বিশেষ অবদান রাখায় পদক ও সম্মাননা পেয়েছেন দিশারী ফুড এর ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর।
সমাজ সেবায় এমন স্বীকৃতি পেয়ে উচ্ছসিত তিনি। তিনি বলেন, যে কোন পুরষ্কার বা স্বীকৃতি আনন্দের। যদিও পুরষ্কার বা স্বীকৃতির আশায় কাজ করি না। আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি সর্বদা, আজীবন সেই চেষ্টা করে যেতে চাই।
অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এর উপদেষ্টা এম রহমান সাগর সমাজ সেবায় সম্মাননা পাওয়ায় সোনাতলা সংবাদ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
Reporter Name 


















