০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • ১২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২১০

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় বগুড়ার সোনাতলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ ডিসেম্বর) বাদ যোহর ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে ধানের শীষের নমিনি, কেন্দ্রীয় বিএনপির সদস্য,সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের উদ্যোগে বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে বালুয়াহাট দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাফি মন্ডলের সভাপতিত্বে বেগম জিয়ার স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।

উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুর রহমান হান্নান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কে এম হুমায়ন কবির,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল বাদশা,বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মোশারফ হোসেন,পৌর কৃষকদল নেতা সেলিম রেজা বাবলা,পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, সেচ্ছাসেবক দলনেতা রাঙা ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু,পৌর ছাত্রদলের সভাপতি বকুল হেসেন,সাধারণ সম্পাদক তাকবির হাসান,বালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশাফুদৌলা সেক্সপেয়ার,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এটিএম মোস্তাক আহম্মেদ রানা, যুবদলের সদস্য সচিব রহমতুল্লাহ শামীম,ছাত্রদলের সাবেক ক্রিড়া সম্পাদক মোক্তাদিরুল জিয়া,যুবদল নেতা সাইখউল ইসলাম লিয়ন,সাইফুল আযম রাব্বী,শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ সকল অঙ্গদলের নেতাকর্মী ও কয়েকটি কাওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : গতকাল দুপুরে সোনাতলার বালুয়াহাট দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে বগুড়া-১ আসনের বিএনপির মনেনিত প্রার্থী কাজী রফিকুল ইসলামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫