সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ আজ শনিবার সকালে বগুড়ার সোনাতলায় দি গ্লোবাল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন এর উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় সোনাতলা উপজেলার ২৪ টি কিন্ডার গার্টেনের স্কুলের ১২ শ’ ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই, দি গ্লোবাল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন, সোনাতলা’র সভাপতি মোঃ এনামুল হক, জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক, কেন্দ্র সচিব জিএম খায়রুল আনাম, পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফুল আলম, সোনাতলা প্রি ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল হান্নান,
হরিখালী প্রিপারেটরী স্কুলের পরিচালক সাজেদুর রহমান জুয়েল, জাহাঙ্গীর আলম গুড্ ম্যর্নিং কেজি স্কুলের প্রধান শিক্ষাক সোহেল আহম্মেদ, প্রতিভা আদর্শ শিশু নিকেতনের পরিচালক আবু হানিফ ও শিক্ষক আব্দুল্লাহ-আল মামুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক সহ আরো অনেকেই।
Reporter Name 


















