০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় লেদ মেশিন শ্রমিককে মারপিট, থানায় অভিযোগ

  • Reporter Name
  • ০৩:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬

সোনাতলা সংবাদ ডেস্ক: সোনাতলায় আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের লেদ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহ আলম মন্ডলের ছেলে ও মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের লেদ মেশিন শ্রমিক জীবন মিয়া (২৪) সকালের খাবার খেয়ে বাড়ি থেকে সোনাতলা বন্দরে তার কর্মস্থলে যাওয়ার পথে একই এলাকার তোজাম মন্ডলের ছেলে সবুজ মন্ডল তাকে একা পেয়ে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে জীবন মিয়া তার প্রতিপক্ষের নিকট থেকে জমি এগ্রিমেন্ট নেয়। সেই এগ্রিমেন্ট নেয়া জমির টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় লেদ মেশিন শ্রমিককে মারপিট, থানায় অভিযোগ

০৩:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫