প্রেস রিলিজ: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে শনিবার দিনব্যাপী বাৎসরিক শিক্ষা র্যালি অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা র্যালি স্কুল মাঠ থেকে শুরু হয়ে দিগদাইড়, বারঘড়িয়া, কর্পূর,ফাজিলপুর, লক্ষীনারায়ণপাড়া, চিল্লীপাড়াসহ স্কুলের ক্যাচমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান শিক্ষক মোঃ রতন মিয়া বলেন,দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান।যার সাথে অন্য কোন প্রতিষ্ঠানের তুলনা করা যায় না।ফলাফলের দিক দিয়ে আপনার উপজেলা শীর্ষে।তিনি এসময় আরও বলেন, চলতি শিক্ষা বর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ভর্তি করানোর জন্য আহবান জানান।
শিক্ষা র্যালিতে উপস্থিত ছিলেন দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, প্রধান শিক্ষক মোঃ রতন মিয়া,সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান রায়হান, স্কুল পরিচালনা কমিটির সদস্য তাইদুল ইসলাম,সমাজসেবক আব্দুল ওয়াহেদ ও রাসেল মিয়া,সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন,আব্দুল কাদের, আশিকুর রহমান,আবুল কাশেম,কুদরত-ই-খুদা(বেনজু), শ্রী কণক চন্দ্র রায়,শরিফুল ইসলাম,বেলাল হোসেন।
Reporter Name 


















