০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫১

স্টাফ রিপোর্টার: সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭১ ক্যাফে রেস্টুরেন্টে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাব সদস্য রিমন আহম্মেদ বিকাশ, শামিম আক্তার রতন এবং কোষাধ্যক্ষ হারুন অর রশিদ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়ন করে। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, লেখকসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়, যা ইতিহাসের এক জঘন্য অধ্যায়।

সভাপতির বক্তব্যে ইমরান হোসাইন লিখন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ ও সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

০২:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫