সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ রবিবার বিকালে বগুড়ার সোনাতলায় হাসপাতাল রেলগেটের দক্ষিণ পাশে ও মডেল মসজিদের পশ্চিম পাশ্বে কচুরিপানার ভেতরে এক অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পৌর এলাকার মডেল মসজিদের দক্ষিণ ও পশ্চিমে ১০০ গজ দূরে স্থানীয় লোকজন কচুরিপানার ভিতরে একটি লাশ দেখতে পায়। পরে লোকজন মোবাইল ফোনে সোনাতলা থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং লাশ টি উদ্ধার করে। ওই মৃতদেহের গায়ে সাদা পাঞ্জাবি, হাফ পেন্ট , লুঙ্গি। লাশটির এখনোও কোনো পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা বৃদ্ধার বয়স আনুমানিক ৭৫ বছর। তার মুখমন্ডল গলিত হওয়ায় তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারনা করছে দূর্বৃত্তরা ওই বৃদ্ধকে হত্যা করে কোমরে রশি বেধে কচুরিপানার ভেতরে সপ্তাহ আগে কচুরিপানার ভিতর রেখে যেতে পারে।
০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধের অর্ধ গ/লি/ত লা/শ উদ্ধার
-
Reporter Name - ০২:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- ৩০৬
Tag :
জনপ্রিয়



















