স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় দাদন ব্যবসায়ীর মারধরে গুরুত্বর আহত পলাশ চন্দ্র (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে। এঘটনায় নিহতের বড়ভাই বাদি হয়ে ৩ জনকে আসামী করে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত পলাশের পরিবার সূত্রে জানাগেছে, বগুড়ার রুবেল মিয়া নামের একজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদে টাকা নেয় পলাশ চন্দ্র। এরপর সুদে আসলে টাকা পরিশোধ করা হয় বলে পরিবার দাবী করে।
এরই এক পর্যায়ে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পশ্চিম তেকানী গ্রামে পলাশের সাথে সুদের টাকাকে কেন্দ্র করে দাদন ব্যাবসায়ীদের কথা কাটাকাটি হয়। এরপর তাকে বেদম মারধর করে। এতে পলাশ চন্দ্র গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানান।
Reporter Name 


















