স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একনেতা ও ওয়ারেন্টভুক্তসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য আতিকুর রহমান জীবন(২৭) ও পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা গ্রামের আলহাজ্ব মো. দৌলতজ্জামান আজন্দের ছেলে ওয়ারেন্টের আসামী মাসুদ রানা(৩২)। পুলিশ জানিয়েছে আতিকুর রহমান জীবনের নামে থানায় মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের ১৭ ডিসেম্বর বুধবার আাদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 


















