স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিষেশ অভিযান চালিয়ে রুবেল মোল্লা নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে।
রুবেল সোনাতলা পৌর এলাকার বোচারপুকুর এলাকার মৃত রহমান মোল্লার(কেরানী) ছেলে। পৌর আওয়ামীলীগ নেতা রুবেল মোল্লার নামে থানায় মামলা রয়েছে।
জানা যায়,১৭ ডিসেম্বর বুধবার রাত্রী ৮টার দিকে সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
বিষয়টি সোনাতলা থানা অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন নিশ্চিত করেছেন।
Reporter Name 


















